সিলেট নগরের সুবিদ বাজার, বনকলাপাড়া নূরানি আবাসিক এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আইডিয়েল ইয়থস্ এর উদ্যোগে এবং মোগলীটুলা নতুন জামে মসজিদ এলাকার সার্বিক সহযোগিতায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 


এ সংগঠনের উদ্যোগে সিলেটের ৪টি এলাকায় মোট পাঁচ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

 

সংগঠনের সদস্যরা একটি টিম করে সভাপতি মাহবুব আহমেদ মুরশেদ, সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ, সাবেক সভাপতি ফরিদ আহমেদ, সিনিয়র সদস্য শেখ হাবিবুর রহমান মুরাদ, ইকবাল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক জনি আহমেদ, যুগ্ম-সম্পাদক কাউসার হোসেন খান, মুমিন আহমদ এবং সৈয়দ মো. হাবিবুল্লাহ টিপু এর নেতৃত্বে এলাকাবাসী এবং প্রবাসী সদস্যদের অবগত করেন বানভাসি মানুষদের জন্য আইডিয়েল ইয়থস্ এর উদ্যোগের কথা । 

 

এলাকাবাসী এবং প্রবাসী সদস্যরা সাড়া দিলে, আইডিয়েল ইয়থস্ ৪টি টিম করে বন্যাদুর্গত বানভাসি মানুষদের কাছে ধারাবাহিক ভাবে ছুটে যান। 

 

১ম টিম গত ৩ জুলাই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০০ টি পরিবারে মধ্যে নগদ ১ লক্ষ টাকা অর্থ প্রদান করে। 

২য় টিম গত ৫ জুলাই গোয়াইনঘাটের পুকাশ স্কুল এন্ড কলেজে ২০০ বানভাসি মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। 

৩য় টিম গত ৬ জুলাই কানাইঘাট উপজেলার ৫নং বড় চতুল ইউনিয়নে বল্লা গ্রামে ২০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে। 

সর্বশেষ ৭ জুলাই জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১নং ওয়ার্ডের আনারসি গ্রামে ২০০ বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে ঈদের আগের কার্যক্রম সম্পন্ন করে। 

 

ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে চাল, ডাল, তেল, শুকনো খাবার ইত্যাদি দেয়া হয়। এছাড়াও শিশুদের জন্য কিডস প্যাক চিপস, জুস, দুধ, বাটার বন, বিস্কুট ইত্যাদি বিতরণ করা হয়। 

 

সংগঠনের সভাপতি মাহবুব আহমেদ মুরশেদ আইডিয়েল ইয়থস্ এর সদস্য যাঁরা বন্যা দুর্গতদের জন্য ঘাম ঝরিয়েছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সংগঠনের সাবেক সভাপতি এই উদ্যোগ এর প্রধান সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম শহীদ জানান, ঈদ এর পর আইডিয়েল ইয়থস্ এর ইচ্ছে আছে কার্যক্রম চালিয়ে যাওয়ার, যাদের ঘরবাড়ী নষ্ট হয়েছে তা পূর্ণ নির্মাণ করে দেওয়ার। 

তিনি সমাজের বিত্তবানদের বন্যার্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আহবান জানান। 

 

সংগঠনের সাবেক সভাপতি শহীদ বিশেষ ধন্যবাদ প্রকাশ করেন- আইডিয়েল ইয়থস্ এর সিনিয়র সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী সাহাব উদ্দিন রাসেল, সংগঠনের সদস্য মো. কামরুল ইসলাম খালেদ প্রতি। 

 

সিলেটভিউ২৪ডটকম/পিডি/জেপি-০৮