বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জের ছাতক উপজেলার দুর্গম এলাকা উত্তর খুরমা ইউনিয়নের এলেঙ্গী ও কাঞ্চনপুর গ্রামে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার দুর্গম এলাকা উত্তর খুরমা ইউনিয়নের এলেঙ্গী ও কাঞ্চনপুর গ্রামের দেড় শতাধিক পরিবারে চাল- ডাল- আলু - তেল-পেঁয়াজ-লবন -চিন-ময়দা-চিড়াসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
পরে বিকাল সাড়ে ৫টায় নগরীর জিন্দাবাজারস্হ নজরুল একাডেমী থেকে ওয়ার্ড প্রতিনিধিদের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩শতাধিক পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী হিসেবে ময়দা, চিনি, সেমাই, তেল, দুধ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর বলেন, বন্যার্ত মানুষ দুর্বিষহ জীবন যাপন করেছেন। সবকিছু হারিয়ে বন্যার্ত মানুষ নিঃস্ব। পর্যাপ্ত ত্রাণ নেই, পূনর্বাসনের জন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেই।
জেলা সদস্য প্রণব জ্যোতি পাল বলেন, প্রলংকরী বন্যা মানুষের মধ্যে ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে। বন্যার্ত মানুষের ঘরে ঘরে চলছে হাহাকার।
প্রণব জ্যোতি পাল অবিলম্বে বন্যার্ত মানুষের ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করে পূনর্বাসন প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মনজুর আহমদ, রত্না বসাক, রুমন বিশ্বাস, হারুন মিয়া, ইমদাদ হোসেন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০




