পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ট শিক্ষানুরাগী লুৎফুর রহমান।

গোলাপগঞ্জ উপজেলাবাসীসহ দেশে-প্রবাসের অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে লুৎফুর রহমান বলেন, ‘কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয়বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি। ঈদের আনন্দ ছোট-বড়, ধনী-গরিব সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সব ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দে সবাই সামিল হোক।’


তিনি আরও বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের বিভিন্ন জনপদ বিপর্যস্ত। অনেকের ঘরে ঈদের আনন্দ নেই। এসময় যে যার সাধ্যমতো অসহায় মানুষকেও এ আনন্দ উৎসবে শরীক করুন। মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্টি দূর্যোগ থেকে রক্ষা করেন।

পবিত্র ঈদুল আজহার বার্তা মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে কাজের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার তোলারও আহ্বান জানান তিনি।


সিলেটভিউ২৪ডটকম/বিজ্ঞাপন/পিডি