সুনামগঞ্জ সীমান্তের বানভাসিদের সহায়তা দিয়ে ঈদুল আজহা উদযাপন করলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদ পিএসসি।
ঈদের দিন রবিবার দুপুর ২ টায় সুনামগঞ্জ সীমান্তের ঢলুড়া এলাকার দুই শতাধিক বানভাসিদের মধ্যে তিনি ত্রাণ, কোরবানির মাংস বিতরণ করেন।
ঈদের দিন কোরবানির মাংস ও ত্রাণের বিশেষ প্যাকেট পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান সীমান্তের বানভাসি মানুষজন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, সেক্টর কমান্ডার কর্ণেল সেলিম, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. ক. মাহবুবুর রহমান
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




