মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করেছেন।

 


নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে সিলেট মহানগরী থেকে কোরবানির বর্জ্য অপসারণের কাজ দ্রুত শেষ করছে সিসিক।

রবিবার সকাল থেকে নগরী পরিচ্ছন্ন করার কথা জানিয়েছিল সিটি কর্পোরেশন। দুপুর থেকে পরিচ্ছন্নতা কাজ প্রায় শেষে হয়ে গেছে বলে জানিয়েছেন সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মকর্তা।

তিনি জানান, পরিচ্ছন্নতাকর্মীরা নগরীর প্রধান সড়ক ও গুরুত্বপুর্ণ এলাকাগুলোর পরিচ্ছন্নতা কাজ শেষ করে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। এখন পশুর হাটের বর্জ্য অপসারণের কাজ চলছে। বিকালের মধ্যে পুরো নগরীর পরিচ্ছন্ন কাজ শেষ হবে।

 

সিলেট নগরীতে রবিবার সকাল থেকেই ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রায় ১হাজার ৯'শ পরিচ্ছন্নতাকর্মী কাজ শুরু করে।

 

এবার সিটি কর্পোরেশনে থেকে পশু জবাইয়ের যে স্থান নির্ধারণ করা হয় এসব জায়গা থেকে দ্রুততম সময়ের মধ্যে পশু বর্জ্য অপসারণে নিয়োজিত ছিল প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী।


লামাবাজার এলাকার বাসিন্দা সোহেল আহমদ বলেন, পশু কোরবানির পর নগরীর ডাস্টবিন এবং রাস্তাঘাটগুলোতে বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে ছিল। ছড়াচ্ছিলো দুর্ঘন্ধ। সিটি করপোরেশন পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত এগুলো অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়ায় অনেকটা পরিচ্ছন্ন ও দুর্ঘন্ধমুক্ত হয়েছে।

 

সিলেট সিটির কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, আগের তুলনায় সড়কে বর্জ্যের পরিমাণ কম। এরমধ্যে কয়েকটি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এখনো যেখানে বর্জ্য রয়েছে সেগুলো অপসারণে কাজ করছে সিটি করপোরেশন।

 


সিলেটভিউ২৪ডটকম/এসডি-১৫