(প্রতীকী ছবি)

আষাঢ় মাসের শেষে এসে বৃষ্টি কমে যাওয়ায় সারা দেশের মতো সিলেটেও অস্বস্তিকর গরম বাড়ছে। এমনকি বইছে মৃদু তাপপ্রবাহ। তবে সিলেটে  ভ্যাপসা গরমকে হারিয়ে নামতে পারে বৃষ্টি- এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সিলেটে শনিবার (৯ জুলাই) দিবাগত রাতে বৃষ্টি হলেও আজ পবিত্র ঈদুল আযহার দিন কাটে (রোববার) প্রচন্ড গরমে। ঈদের নামাজ শেষে পশু কুরবানি করতে গিয়ে তীব্র গরমে হাসফাঁস করেন মানুষজন। তবে সিলেটে রাতেই নামতে পারে বৃষ্টি।


আবহাওয়া অফিস জানিয়েছে- রোববার রাত ও সোমবার (১১ জুলাই) সকালে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়- এখন মৌসুমি বায়ু খুবই দুর্বল অবস্থায় আছে। সোমবারের পর থেকে মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করবে। আগামী ১৫ জুলাইয়ের পর সিলেটে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম