নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের উদ্যোগে বন্যাদুর্গত সুনামগঞ্জ জেলার কয়েকটি অঞ্চলের প্রায় ১২০০ বানভাসি মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 


সার্ক ইএনটি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার এর ‘তরফদার ওয়েলফেয়ার ফাউন্ডেশন’, সিওমেক এর আবাসিক সার্জন (ইএনটি) ডা. এম. নূরুল ইসলাম এর পিতার নামে প্রতিষ্ঠিত ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ ও সিলেটের নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সম্মিলিত অর্থায়নে বানভাসীদের মাঝে ঈদ উপহার হিসেবে লুঙ্গী, শাড়ি ও বাচ্চাদের কাপড় বিতরণ করা হয়।

শনিবার (৯ জুলাই) এ কর্মসূচি পালন শেষে উদ্যোক্তারা বলেন, উপহারে পেয়ে বানভাসি প্রতিটি মুখে যে হাসি ফুটে উঠেছিলো তাতে আমাদের এই কাঠফাঁটা রোদে বন্যাকবলিত এলাকায় নেমে কাজ করাটাকে স্বার্থক মনে হচ্ছে।’

 

বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইএনটি ও হেড-নেক সার্জারি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, সার্ক ইএনটি সোসাইটির সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী সদস্য, ঢাকাস্থ হবিগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার বন্যা দুর্গতদের দুর্দশা দেখে আবার তাদের সাহায্যে এগিয়ে আসার আগ্রহ ব্যক্ত করেন এবং জালালাবাদ এসোসিয়েশনও আরো এগিয়ে আসবে বলে জানান।

 

এ কার্যক্রমে সিলেটের নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতিনিধি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডা. অমিত দে, ডা. রানা ইসলাম, ডা. অরূপ রাউৎ, ডা. টিএম ইমরান আহমেদ।


 
উপহারসামগ্রী অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি এলাকায় সুষম বণ্টনের গুরু দায়িত্ব পালন করেন গত তেইশ দিন ধরে নিজ জেলার বানভাসীদের জন্য কাজ করা ডা. এম. নূরুল ইসলাম।

 

বৃহত্তর সিলেটের এই সংকটে সরকারসহ সকল সামর্থ্যবানদের আরও এগিয়ে আসার আহ্বান এবং সহায়তা প্রদানকারী স্থানীয় প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. এম. নূরুল ইসলাম।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪