বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৭ শতাধিক পরিবারে গো- মাংসসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

 


এছাড়া ৬ শতাধিক বানভাসি মানুষজনকে গো-মাংস ও মোরগের মাংস দিয়ে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

 

রবিবার ঈদ উল আযহার দিন বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি কর্তৃক গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের ৭ শতাধিক দরিদ্র বন্যার্তদের মাঝে উক্ত গো-মাংসসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

 

এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী গোয়াইনঘাট আর্মি ক্যাম্পের উদ্যোগে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ আশরাফ আহমেদ এর নেতৃত্বে ৬ শতাধিক বিভিন্ন ধর্মাবলম্বীর ব্যক্তিবর্গকে গোয়াইনঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবারের  আয়োজন করা হয়। বানভাসি মানুষদের দুপুরের খাবারের মাধ্যমে পবিত্র ঈদ উল আযহার আনন্দ ভাগাভাগি করা হয়।

 

বিকেলে গোয়াইনঘাট উপজেলা হল রুমে গোয়াইনঘাট আর্মি ক্যাম্প এর উদ্যোগে ঈদ উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি, বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সালাহউদ্দিন আহমদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, কর্ণেল গোলাম কিবরিয়া জামান, এসপিপি, এএসডব্লিউসি, পিএসসি, লেঃ কর্ণেল মুহাম্মদ মহসিনুল হক কবির, বিজিবিএমএস, লেঃ কর্ণেল ফয়েজুল আরেফিন, পিএসসি জি, মেজর নাহিদ বিন হাফিজ, ক্যাপ্টেন মোঃ আশরাফ আহমেদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, সহকারী কমিশনার ভুমি তানভীর হোসেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জকে এম নজরুল ইসলাম প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-০২