পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জ শহরে গরীব-দুঃস্থদের মাঝে গরুর মাংস বিতরণ করেছে আল খায়ের ফাউন্ডেশন।

 


সোমবার (১১ জুলাই) দুপুরে শহরের পুরান মুন্সেফী এলাকার রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মাংস বিতরণ করা হয়।

 

হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

 

বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মন্ডল। তাছাড়া রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেনা আক্তার, মুরুব্বি ফয়সল চৌধুরীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

 

এ সময় হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকার ২শতাধিক গরীব-অসহায় নারী পুরুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০৪