র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর মাদক বিরোধী অভিযানে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ৪৫ বোতল বিদেশী মদ, ৩০ বোতল ফেনসিডিল এবং ৩ দশমিক ৮ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। 


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৯, সদর সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (১২ জুলাই) জৈন্তাপুর উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহিন উদ্দিন (৩১)। সে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল এলাকার বাসিন্দা আবদুল কাদিরের ছেলে।



হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের র‌্যাব-৯ এর সদস্যরা অপর আরেকটি অভিযানে মাধবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত গোপাল পাচি (২৬) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নতুন টিলা এলাকার মৃত নারায়ন পাচির ছেলে। 


এ ছাড়াও হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকা থেকে ৩ দশমিক ৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. আবুল কালাম (১৬) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ এলাকার মো. ফজলুল হকের ছেলে। 


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ইআ