সিলেটের ওসমানীনগরে অবহেলিত মানুষের কষ্ট লাগাবে এবং এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করার প্রত্যয়ে ‘মাষ্টার আব্দুল আলী ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ করেছে।

 


উপজেলার বুরুঙ্গা বাজারে প্রয়াত মাষ্টার আব্দুল আলীর স্বরণে এই ফাউন্ডেশনটি আত্মপ্রকাশ করে।

 

এ উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যা কবলিত ও পানিবন্ধি ২৫০ টি পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে মাষ্টার আব্দুল আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিয়ের খরছ বাবত ৩ টি পরিবারকে নগদ অর্থও প্রধান করা হয়।

 

শুক্রবার বিকালে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. ইমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দীন খান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বুরুঙ্গা বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিপংকর দেব শিবু, সাবেক ইউপি সদস্য সুলেমান আলী, এম এ মুকিত, সমাজসেবী ছইদুর রহমান চৌধুরী, ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান আব্দাল, বদরুল ইসলাম, সেবুল আহমদ অর্থ সম্পাদক মাসুক মিয়া, সহঅর্থ সম্পাদক ফজলুল হক, আনা মিয়া, আল ফালাহ ইসলামী সমাজ কল্যান সংঘের সভাপতি আব্দুর রকিব শাহান, শেখ হাফিজ ফাউন্ডেশন এর সামধারণ সম্পাদক মাষ্টার আব্দুস সালাম আযাদ, ফাউন্ডেশনের সংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মধু খান, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের, ছালিকুর রহমান, ছাদিকুর রহমান খান, আব্দুল মুমিন, মেনন দেব।

 

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আব্দুল লতিব, মুফতি আব্দুল সামাদ, মাষ্টার আব্দুল বাছিত, মাষ্টার মুহিবুর রহমান টুনু, মাওলানা আব্দুল গফুর সিদ্দিকি, শামছুল ইসলাম,আব্দুল মন্নান, মাষ্টার আলতাব আলী, সাইফুল ইসলাম, ডা. হাবীবুর রহমান জাহান, আজিজুর রহমান সুহেব, সংগঠনের ভাইস চেয়ারম্যান ইউসূফ খান, প্রচার সম্পাদক এনাম খান, মনি পাশা আব্দুল কাইয়ূম, জুবের আহমদ, বদরুল ইসলাম শাকির প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-১৫