রাজধানীর হাজারীবাগে সোহানা তুলি (৩৮) নামে এক নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 


বুধবার (১৩ জুলাই) বিকেলে রায়েরবাজারে একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতের বাড়ি যশোর সদরের বটতলা এলাকায়। তিনি ২০১৮ সালের ডিসেম্বর থেকে হাজারীবাগের ওই বাসায় থাকতেন।

 

এছাড়া সোহানা তুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশুনা করেছেন। তিনি কাজ করেছেন দৈনিক আমাদের সময়, কালের কণ্ঠ পত্রিকায়।

 

সবশেষ ২০২০ সাল পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন সোহানা তুলি। এরপর কিছু দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি।

 

এছাড়া সোহানা তুলি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ছিলেন। সাব-এডিটর কাউন্সিলেরও সদস্য তিনি।

 

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৮
 


সূত্র : জাগোনিউজ