সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী বিষয় হচ্ছে শিক্ষা। আর সেই শিক্ষা হওয়া উচিত যুগের সাথে পরিবর্তনের মাধ্যমে সমাজ, দেশ, জাতি ও বিশ্বকে বদলানোর। যে শিক্ষা থেকে মানুষ কল্যাণ পায়, দারিদ্রতা দূর হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, তৈরি করতে পারে নতুন কিছু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্য যুগীয় বর্বর শিক্ষা ব্যবস্থার অবসান ঘটিয়ে বিশ্বমানের শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকে আধুনিকতার আলোকে সাজানো হয়েছে যাত তারা চাকরির জগতে প্রতিযোগিতায় ঠিকে থাকতে পারে। 

সন্তানদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি মা-বাবা এগিয়ে আসার অনুরোধ জানান শোয়েব।


বদরুল ইসলাম শোয়েব সম্প্রতি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন দত্তরাইল আলহাজ্ব আসাব আলী ও তফুরা ট্রাস্ট হিফজুল কোরআন একাডেমি আয়োজিত শিক্ষার্থী-শিক্ষক ও অবিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

দত্তরাইল জামে মসজিদের মোতাওয়াল্লী নজমুল ইসলাম বিকলিছের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন হাফিজ আবুল কালাম, হাফিজ বিলাল আহমদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সিলেটভিউ২৪ডটকম/পিডি/ইআ