সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী এলাকায় ঈদুল আজহা উপলক্ষে দিনব্যাপি ফ্রি চিকিৎসাসেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মানবতা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে, সীমান্ত একাডেমি প্রাঙ্গনে সীমান্তবর্তী এলাকার কলাগাঁও, সংসার পাড়, চারাগাঁও, জঙ্গলবাড়ী, বাঁশতলাসহ কয়েকটি গ্রামের প্রায় ৬০০ শত রোগীর মধ্যে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন ডা. তসকির মিয়া (এমবিবিএস), ডা. তাজুল ইসলাম, (এমবিবিএস), ডা. জাহিদুল ইসলাম অনিক (এমবিবিএস), ডা. নিলিমা আক্তার (বিডিএস) কামরুল ইসলাম (ডিএমএফ), মামুন আহমেদ (ডিএমএফ), আবু রোমান (সিপি প্যারামেডিকেল),
মনির হোসেন (ডিএমএফ) প্রমুখ।
ফ্রি ঔষধ দিয়ে সহযোগিতা করেন সুনামগঞ্জ সিভিল সার্জন ও মেসার্স হাবিবা ট্রেডার্স।
সিলেটভিউ২৪ডটকম/এমএআর/আরআই-কে




