সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার করা হয়েছে।সিলেট নগরীর কাষ্টঘর রোডস্থ আর.কে কর্পোরেশন নামক দোকানের সামনের অভিযান পরিচালনা করা হয়।


গ্রেফতারকৃত সাকিম মিয়া (২২)। সে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজাপুর এলাকার মো. ফরিদ মিয়া ছেলে। সে বর্তমানে নগরীর পাঠানটুলা শ্রাবনী-১৯ জুনাইদ মিয়ার কলোনীবাসী।


 

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাকিম মিয়া সিলেট নগরীর কাষ্টঘর এলাকা হতে ইয়াবা ট্যাবলেট (মাদক) সংগ্রহ করে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রয় করে থাকে। তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।
 
সিলেটভিউ২৪ডটকম/ইআ