সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে একাধিক মামলার পলাতক আসামী গোলাপ মিয়া (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

 


তাকে বুধবার (১৩ জুলাই) সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

 

সে কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের মৃত শওকত আলীর পুত্র।

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত গোলাপ মিয়ার বিরুদ্ধে মাদক, দস্যুতা ও ডাকাতির ৬ টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দীর্ঘদিন সে পলাতক ছিল। পরবর্তীতে র‌্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে র‌্যাবের এএসপি সোমেন মজুমদার বলেন, গ্রেফতারকৃতকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেপি