সিলেট-৩ আসনের এম.পি হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ইমাম ও মোয়াজ্জিন এর সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে নিরলসভাবে কাজ করছেন। সমাজকে অপরাধমুক্ত রাখতে ইমাম ও মোয়াজ্জিনদের ভ‚মিকা অপরসীম। ইমাম ও মোয়াজ্জিন তৃনমুল পর্যায়ে মানুষকে ধর্মীয় জ্ঞান দিয়ে থাকেন। তাই প্রতিটি এলাকার ইমাম ও মোয়াজ্জিন এর দায়িত্ব হচ্ছে সমাজকে কলঙ্কমুক্ত রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান। 


এম.পি হাবিবুর রহমান হাবিব বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে উপজেলার শতাধিক ইমাম ও মোয়াজ্জিনদের আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 



উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধনকান্তি সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক পংকি মিয়া, জেলা তাতীলীগের সভাপতি আলমগীর হোসেন, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির খান, সেলিম আহমদ, আমিরুল ইসলাম ওয়েস, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, শামীম আহমদ মেম্বার, রুহুল ইসলাম মেম্বার, স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর আলী, এম জাবেদ প্রমুখ। 
পরে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব। 


সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ