সুনামগঞ্জের  ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির অংশ হিসাবে ক্ষতিগ্রস্থ বন্যার্তদের মাঝে নগদ অর্থ  বিতরণ করেছে নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা নসকস।

 


শুক্রবার (১৫ জুলাই) ছাতকের নোয়ারাই এবং নরসিংপুর ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে  নগদ অর্থ  বিতরণ করা হয়। 

 

নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা ( নসকস) এর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসাইনের পরিচালনায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম লিটন,  নসকস'র সাবেক সভাপতি ও  আলমদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান, সমাজসেবী কয়েস আলী,  আব্দুল বারী, নসকস'র সিনিয়র সদস্য নজরুল ইসলাম, সাদিকুর রহমান জালাল, সাংবাদিক সোহেল মিয়া ও আহমেদ সাদি আজাদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ