ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রবর্তক সিলেটের এনাম আলী এমবিই’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বৃটিশ বাংলাদেশ ক্যাটারিস এসোসিয়েশনের সভাপতি সেলিম চৌধুরী।
এক শোকবার্তায় সেলিম চৌধুরী বলেন, ‘এনাম আলী শুধুমাত্র মর্যাদাপূর্ণ ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রবর্তকই ছিলেন না, তিনি ব্রিটেনের মূলধারায় বাংলাদেশি কারি শিল্পের ব্র্যান্ডিং এবং প্রোফাইলিংয়ের ক্ষেত্রেও অসাধারণ ও অনুসরণীয় ভূমিকা রেখে গেছেন। কমিউনিটি সেবার জন্য শুধু ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির মধ্যেই নয়, ব্রিটেনের মূলধারার হসপিটালিটি সেক্টরেও চিরস্মরণীয় হয়ে থাকবেন।
শোক বার্তায় তিনি মরহুমের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, কারি কিং খ্যাত এনাম আলী এমবিই রোববার ভোর রাত ৩টার দিকে যুক্তরাজ্যের স্থানীয় একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮




