মৌলভীবাজারের কুলাউড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের যোগদান উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ানের পরিচালনায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার জনগণের জন্য সবসময় আমার দুয়ার খোলা থাকবে বলে আশ্বস্ত করে বলেন, কুলাউড়ার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বদা কাজ করে যাব।
তিনি কুলাউড়ায় তার কর্মকালীন সময়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সর্বস্তরের পেশাজীবিদের সহযোগিতার আহবান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক ডা. সুলতান আহমদ, প্রবীণ রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-০৯




