সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্টে প্রবেশের একমাত্র ইজারাকৃত খেয়াঘাট, মোটরঘাট খেয়াঘাট সিলেট জেলা পরিষদ থেকে ইজারা দেওয়া হয়েছে।

 


সম্প্রতি সিলেট জেলা পরিষদ মোটরঘাট খেয়াঘাট ইজারা দেওয়ার লক্ষ্যে জনসাধারণকে টেন্ডারে অংশগ্রহণ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।

 

১ম পর্যায় থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত টেন্ডারে কেউ অংশগ্রহণ করেনি। সর্বশেষ জেলা পরিষদ ৫ম পর্যায়ে টেন্ডার আহবান করলে, টেন্ডারে লোকজন অংশ নেন।

 

গত (১৪ জুলাই) সিলেট জেলা পরিষদ কর্তৃপক্ষ মো. আনছার আলী সর্বোচ্চ দরদাতা হওয়ায় মোটরঘাট খেয়াঘাট ১৪/০৭/২০২২ ইংরেজি থেকে ৩০/০৬/২০২৩ ইংরেজি পর্যন্ত তাহার অনুকূলে ইজারা প্রদান করা হয়।

 

মোটরঘাট খেয়াঘাট আগামীকাল মঙ্গলবার সিলেট জেলা পরিষদের পক্ষে উপ-সহকারী প্রকৌশলী হাসিব আহামেদ সরোজমিনে উপস্থিত হয়ে খেয়াঘাটটি ইজারাদার আনছার আলীর নিকট আনুষ্ঠানিক ভাবে দখল সমজিয়ে দিবেন।

 


সিলেটভিউ২৪ডটকম/আইএ/এসডি-২৫