সুনামগঞ্জের জগন্নাথপুরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের গেইট সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, মঙ্গলবার বেলা তিন ঘটিকার দিকে আধুয়া গেইট সংলগ্ন খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা জগন্নাথপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, অজ্ঞাত মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় পেতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/জেপি




