স্মরণ কালের ভয়াবহ বন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ক্ষতিগ্রস্থদের জন্যে সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি কর্তৃক ৭৪০ বান্ডিল ঢেউ টিন ও নগদ ২১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কতৃক বরাদ্দকৃত ঢেউ টিন গুলো ইউনিয়ন ভিত্তিক বিভাজন করা হয়েছে।
যার মধ্যে রুস্তুমপুর ইউনিয়নে ৬০ বান্ডিল, পশ্চিম জাফলং ইউনিয়নে ৪৬ বান্ডিল, পূর্ব জাফলং ইউনিয়নে ৫৪ বান্ডিল, লেঙ্গুড়া ইউনিয়নে ৪৪ বান্ডিল, পূর্ব আলীরগাঁও ইউনিয়নে ৪৬ বান্ডিল, ফতেহপুর ইউনিয়নে ৪০ বান্ডিল, নন্দীরগাঁও ইউনিয়নে ৫০ বান্ডিল, তোয়াকুল ইউনিয়নে ৫০ বান্ডিল, ডৌবাড়ী ইউনিয়নে ৪০ বান্ডিল, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে ৪০ বান্ডিল, মধ্য জাফলং ইউনিয়নে ৪০ বান্ডিল এবং গোয়াইনঘাট সদর ইউনিয়নে ৪০ বান্ডিল ঢেউ টিন বরাদ্দ পেয়েছে।
এছাড়াও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয়ের বরাদ্দকৃত ঢেউ টিন উপজেলার রুস্তুমপুর ইউনিয়নে ১৬ বান্ডিল, পশ্চিম জাফলং ইউনিয়নে ১২ বান্ডিল, পূর্ব জাফলং ইউনিয়নে ১৪ বান্ডিল, লেঙ্গুড়া ইউনিয়নে ১২ বান্ডিল, পূর্ব আলীরগাঁও ইউনিয়নে ১২ বান্ডিল, ফতেহপুর ইউনিয়নে ১০ বান্ডিল, নন্দীরগাঁও ইউনিয়নে ১২ বান্ডিল, তোয়াকুল ইউনিয়নে ১২ বান্ডিল, ডৌবাড়ী ইউনিয়নে ১০ বান্ডিল, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে ১০ বান্ডিল, মধ্য জাফলং ইউনিয়নে ১০ বান্ডিল এবং গোয়াইনঘাট সদর ইউনিয়নে ১০ বান্ডিল ঢেউ টিন পেয়েছে।
এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ জানান, সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে গোয়াইনঘাটে সাম্প্রতিক ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য ৫৫০ বান্ডিল ঢেউ টিন ও নগদ ১৮ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয় কতৃক ১৪০ বান্ডিল ঢেউ টিন ও নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
এব্যাপরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, সাম্প্রতিক ভয়াল বন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কয়েক হাজার বসতঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি প্রধানমন্ত্রীর তহবিল থেকে গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৬০০ টি পরিবারে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। নতুন করে সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয় কতৃক আরো ৬৯০ বান্ডিল ঢেউ টিন ও নগদ ২১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পেয়েছে গোয়াইনঘাট। এখন আমরা ইউনিয়ন ভিত্তিক প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করছি।
সিলেটভিউ২৪ডটতম/এমএএম/ইআ




