সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বিজিবি। ইউনিয়নের গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ত্রাণ বিতরণ করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ লাফার্জ বিওপি কর্তৃক এই ত্রাণ বিতরণ করা হয় ২৫টি পরিবারের মধ্যে।


বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যার্তদের মধ্যে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করছে বিজিবি সিলেট ব্যাটালিয়ন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে