মুজিববর্ষ উপলক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আরও ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর।

 


জমি ও গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) আনোয়ার উজ জামান এ তথ্য জানান।

 

বুধবার (২০ জুলাই) বিকেলে উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন-  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, অর্থ সম্পাদক খালেদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ প্রমুখ।

 

উল্লেখ্য, আগামী ২১ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৩৫টি ঘর উপকারভোগীরা পাবেন।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আনোয়ার উজ জামান জানান, ৩য় পর্যায়ে ‘ক’ শ্রেণির আওতায় আগামীকাল দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ সেমিপাকা ঘর পাচ্ছে ৩৫টি ভূমিহীন পরিবার। দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একেকটি ঘর তৈরিতে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

 


সিলেটভিউ২৪ডটকম/এসকে/এসডি-০৬