সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২’ লাভ করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল।

 


সম্প্রতি রাজধানী ঢাকার ইকোনমিক রিপোর্টাস ফোরাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এম এ হান্নান বদরুলের হাতে এ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

 

এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রম আপিল ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি খাদিমুল ইসলাম চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এক প্রতিক্রিয়ায় এম এ হান্নান বদরুল বলেন, কাজের স্বীকৃতি পেয়ে ভাল লেগেছে। উৎসাহ পেয়ে আমি খুবই আনন্দি হয়েছি।

 

যারা আমাকে এ্যাওয়ার্ড প্রদান করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

 


সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৫