বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বুধবার (২০ জুলাই) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
শাবির কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিবকে মনোনীত করা হয়েছে।
আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটিতে মনোনীত অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক নুরুন ইসলাম নিলয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবি আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রানা, পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল হাসান মেহেদী, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, সমাজ সেবা সম্পাদক আদনান বিন নুর।
এছাড়া বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রে প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/জেপি




