সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিশ্বে দরবার উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্চে বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত্বতে উন্নয়নের অগ্রাত্রায় এগিয়ে যাচ্ছে। শিক্ষিত জাতি সমাজকে পরিবর্তন করতে পারেন।

 


জন্ম নিয়ন্ত্রণে আমাদের সবাইকে সচেতন হতে হবে, জনসংখ্যা রোধ কল্পে সমাজের অশিক্ষিত মানুষকে সচেতন করতে হবে। বিশেষ করে কলোনিতে বসবাসকারী মানুষকে জন্ম নিয়ন্ত্রণে পদ্ধতিতে সচেতন হতে হবে। দক্ষিণ সুরমাকে একটি প্রানের মডেল উপজেলা পরিণত হবে এই লক্ষে আমরা এগিয়ে যাচ্ছি।

 

এমপি হাবিব বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা হল রুমে  আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুছরাত লায়লা নীরা'র সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা মানদা রঞ্জন তালুকদার এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম্যান মাওলানা মাহবুর রহমান, জেলা কর্মকর্তা এফপিএবি জাকিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. রুবাইয়া আহমেদ, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলিউর রহমান।

 

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তেতলী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরির্দশক মোঃ সাজিদুল ইসলাম, গীতা পাঠ করেন মোগলা বাজার ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী রিপা রানী বিশ্বাস, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ও মেডিকেল অফিসার ডা : এম এম মান্নান।

 

উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিভাগ এর কর্মকতা।

‘সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষৎ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগ কার্যক্রমের অগ্রগতির ভিক্তিতে ৭ ক্যাটাগরি বিভিন্ন জন্য প্রতিষ্টানকে অধিদপ্তর কতৃক মধ্যে মোগলা বাজার ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারী পারভীন সুলতানা ও পরির্দশক মোঃ শাহীন মিয়া, মোল্লারগাঁও ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শিকা নিবা রাণী দাশ, কুচাই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এসসিএম শ্রেষ্ঠ মশহুদ আহমদ চৌধুরী, মোল্লারগাঁও ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ও মোগলাবাজার ইউনিয়ন, বেসরকারি সংস্থা সীমান্তিক ও শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬