যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা বাংলাদেশ রুরাল প্রাইমারী হ্যাল্থ ইনিসিয়েটিভ (বি.আর.পি.এইচ.আই) -এর গ্রাম জিপি ক্লিনিক বাংলাদেশের গ্রামীণ জনপদের সকল শ্রেণি পেশার মানুষদের স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) গ্রাম জিপি-এর উদ্যোগে সিলেট জেলার টুকেরবাজার ইউনিয়নের আকবেট সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
বন্যার্ত দুই শতাধিক পরিবারের মধ্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া পানি বিশুদ্ধকরণ বড়ি ও খাবার সেলাইন বিতরন করা হয়।
ফ্রি চেকআপ এবং ঔষধ, স্যালাইন বিতরণ কার্যক্রম পরিচালনা করেন গ্রাম জিপি-এর ম্যানেজিং ডিরেক্টর আহমেদ রেজাউল করিম জুবায়ের।
এসময় চিকিৎসক, নার্স, গ্রাম জিপি ক্লিনিক ম্যানেজার এবং বিশিষ্ট সমাজসেবক আকবেট এর নির্বাহী পরিচালক রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট আসাদুজ্জামান সায়েম, গ্রাম জিপির কো-অর্ডিনেটর জুবেল আহমেদ, ফারহা শারমিনসহ স্বেচ্ছাসেবক ঠিম সাথে ছিলেন। বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।
চিকিৎসক হিসেবে রোগীদের পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন ডা. তাউসিফ আহমেদ, ডা. মো. রেজাউল করিম।
এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ পেয়ে বানভাসী মানুষজন খুশী হন। দূর্যোগময় মূহুর্তে মহতী উদ্যোগের জন্য চ্যারিটি সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




