সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) মিনাটিলা বিওপি’র উদ্যোগে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী নামক স্থানে বন্যা দূর্গতদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


শুক্রবার কেন্দ্রী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারকে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়। 



বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত স্থানীয় জনগণকে সহায়তার ধারাবাহিকতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/ইআ