প্রতীকী ছবি।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে মাকসুদুর রহমান জিমাম নামের এক যুবক বিয়ের রাতেই মারা গেছেন। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেণ বলে জানা গেছে।
শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জিমাম সুনামগঞ্জ পৌর শহরের আরপিন নগরের বাসিন্দা মো.মজিবুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ছমির আলী।
পুলিশ জানায়, নিহত জিমাম গত পরশু বৃহস্পতিবার (২১ জুলাই) বাড়ি থেকে পালিয়ে গিয়ে ছাতক উপজেলার বাতিরকান্দি গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। জিমাম স্ত্রীকে নিয়ে গতকাল শুক্রবার (২২ জুলাই) দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের আকবর আলীর বাড়িতে রাত্রিযাপনের জন্য আশ্রয় নেন। গতকাল তার বাসর রাত ছিল। রাতে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যান জিমাম। তিনি সাঁতার জানতেন না।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/এসএন/আরআই-কে




