সিলেট কোম্পানীগঞ্জ বন্যাদুর্গত বানভাসি পরিবারের মাঝে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে  ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাউল,২ লিটার তৈল,২ কেজি পিয়াজ, ২কেজি ডাল,১ কেজি চিনি, ২ কেজি আলু ও ঔষধ।

ত্রাণসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন -সিলেট পল্লীবিদ্যুৎসমিতি-২এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) মৃণাল কান্তি চৌধুরী, এজি এম কামরুজ্জামান, সহকারী ইঞ্জিনিয়ার আনিসুল রহমান, সাংবাদিক ফখরউদ্দীন, কবির আহমেদসহ কোম্পানীগঞ্জ জোনাল অফিসের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/১৯