সিলেট নগরীর পাঠানটুলা এলাকার গোয়াবাড়িতে একটি মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের না ঘটলেও প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (২৩ জুলাই) মাগরিবের নামাজের সময় বজ্রপাতের শব্দে পাঠানটুলা গোয়াবাড়ির রাগিব-রাবিয়া মাদ্রাসায় বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়। মুহুর্তেই মাদরাসার দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। মাদরাসার মসজিদ থেকে নামাজ শেষ করে বেরিয়ে ছাত্র-শিক্ষকরাসহ স্থানীয়রা আগুন নেভাতে শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও এয়ারপোর্ট থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সাহায্য করে। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 


মাদরাসার মুহতামিম মাওলনা ওলি উল্লাহ সিলেটভিউ-কে জানান, আমরা মাদরাসার মসজিদে মাগরিবের নামাজরত ছিলাম। এসময় বজ্রপাতের শব্দ হয় এবং পরমুহুর্তে মাদরাসার বৈদ্যুতিক তাকে আগুন ধরে যায়। মুহুর্তে দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই এ দুই ঘরের সব আসবাবপত্র, বই-কিতাবাদি এবং বোর্ডিয়ের চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে মাদরাসার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 


সিলেটভিউ২৪ডটকম / শাহীন / ডালিম