জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে শনিবার (২৩ জুলাই) থেকে শুক্রবার (২৯ জুলাই) সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচীর লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় আয়োজিত সাংবাদিকদের সাথে শনিবার (২৩ জুলাই) উপজেলা হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান এর সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারি মো. দুলাল মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান কোষাধ্যক্ষ শরীফ আহমদ, সদস্য খায়রুল আমীন রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা ঐশি হাম্মা প্রমুখ।
২৩ জুলাই থেকে ২৯ জুলাই শুক্রবার পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে মাইকিং এবং ব্যানার,ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, সাংবাদিক'দের সাথে মতবিনিময় উপজেলার গুরুত্ব পূর্ণ প্রতিষ্ঠানে জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরন, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিএ প্রদর্শন ও সফল মৎস্যচাষি/উদোক্তাদের মৎস্য পুরুস্কার প্রদান, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্য জীবীদের স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মত বিনিময়, উপজেলার গুরুত্ব পূর্ণ এলাকায় মৎস্য চাষিদের মাছ বিয়ষক বিশেষ পরামর্শ সেবা প্রদান, বিভিন্ন উপকরন বিতরণ,জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর মূলায়ন ও সমাপনী অনুষ্ঠানে রোববার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্যর্যালী ,আলোচনা সভা,অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার নুছরাত লায়লা নীরা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসাবে থাকবেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/ইআ




