জাতীয় মৎস্য সপ্তাহ (২০২২) উপলক্ষে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পুকুরে পোনা মাছ  অবমুক্ত করা হয়েছে। 

 


রবিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন।

 

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব আলী মিঠুন, উপজেলা সিনিয়র মৎস অফিসার মো.ফারাজুল কবিরসহ জনপ্রতিনিধি, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/মাহি