সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি। হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর বলছে, সিলেটসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে তাপপ্রবাহের পূর্বাভাসে সংস্থাটি জানায়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও সিলেট জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/ঢাকাটাইমস/মাহি




