আগামী ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর জন্মবার্ষিকী উদযাপন, ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর জন্মবার্ষিকী’ উদযাপন এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে সিলেট জেলা প্রশাসকের হল রুমে সভা সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ক্যাপ্টেন শেখ কামাল- বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোকসজ্জা হবে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এলাকার বীর মুক্তিযুদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন হবে।
সিলেটের জেলা প্রশাসেনর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাতের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট পিটিআই এর ইন্সট্রাক্টর (সাধারণ) মোঃ খসরুজ্জামান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, ওসমানী মেডিকেলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদসহ সরকারী বিভিন্ন দপ্তেরর কর্মকর্তারা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মাহি




