সিলেট সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ব্যাচলর অফ ইউনানী মেডিসিন এন্ড সার্জারী’ কোর্স চালুর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা মানুষ স্বাস্থ্যের জন্য নিরাপদ। এছাড়াও এ চিকিৎসায় খরচ খুবই কম। এদেশের অধিকাংশ গরীব মানুষ সহজেই ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করে উপকৃত হচ্ছেন।
ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসার উন্নয়নের লক্ষ্যে অবিলম্বে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিনে ব্যাচলর অফ ইউনানী মেডিসিন এন্ড সার্জারী কোর্স চালুর জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ইন্টানী চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি ডা. মঞ্জুরুল করিম হিরা, সাধারণ সম্পাদক ডা. মাহবুব হোসেন, বর্তমান সভাপতি ডা. মোহাম্মদ রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমদ ইমন, অর্থ সম্পাদক ডা. প্রিয়া আক্তার, প্রচার ও ম্যাগানিজ সম্পাদক ডা. তানজিয়া আক্তার, কার্যকরী সদস্য ডা. শেখ আমিনা আক্তার চৌধুরী মাম্মী, ডা. আরিফা আক্তার, ডা. পান্না আক্তার, ছাত্র কল্যাণ সংসদের সভাপতি আলী হোসেন তাপাদার, ডি.ইউ.এম.এস’র ৪র্থ বর্ষের ছাত্র লিংটন শর্মা, ৩য় বর্ষের ছাত্র মিজানুর রহমান, মাছুম ফারুকী, ২য় বর্ষের ছাত্র আব্দুল লতিফ, ছালেহ আহমদ, হাফিযুল ইসলাম, রেহেন উদ্দিন রায়হান, হাবীব আহমদ, শাহনেওয়াজ হোসেন, গিয়াস উদ্দিন সোহাগ, ১ম বর্ষের ছাত্র নাজিম উদ্দিন, মোকাব্বীর হোসাইন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তাদের এই দাবি আদায় না পর্যন্ত প্রতিদিন কলেজ ক্যাম্পাসে দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১




