সুনামগঞ্জের দিরাই উপজেলার  করিমপুর ও রাজানগর এ দুই ইঊনিয়নে শিক্ষা উপকরনসহ প্রত্যেক পরিবার ৪ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন ৮৮০ পরিবার। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্ননয়  সংস্থা উত্তরণ’র বাস্তবায়নে এবং ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরন সভায় এ তথা জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মাহমুদুর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী। করিমপুর ইউপি চেয়ারম্যান   লিটন চন্দ্র দাস।  


     
Humanitarian Assistance  to the most Flood Affected Unreachable Population-ALERT BO42 উক্ত প্রকল্প এর সভাপতিত্ব করেন    উত্তরণের ফাইন্যান্স ম্যানেজার, মো. মনিরুজ্জামান। পরিচালনা করেন, মো. নিজামুল ইসলাম। সভার প্রোজেক্ট সম্পর্কে বিস্তারির আলোচনা ও প্রেজেন্টেশন দেখান উক্ত প্রোজেক্ট এর  প্রোজেক্ট কো-অর্ডিনেটর ইশরাত জাহান, এ ছাড়াও উত্তরণের পক্ষে উপস্হিত ছিলেন তীর্থ কুমার দে, রাকিব, হাবিবুল হাছান প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ