জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়’র ৫২ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 


বুধবার বাদ আসর দরগাহ হযরত শাহজালাল (রহঃ) এর মাজার প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন- সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।

 

মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন- এম ইলিয়াস চৌধুরী দিনার, এড আবুল কাশেম, এড জহিরুল ইসলাম রিপন, রোপম আহমদ, মোসাদ্দেক নবী,  আব্বাস আহমদ, সাকারিয়া হোসেন সাকির, আফজাল হোসেন, সেবুল আহমদ সাগর, রুহুল আমিন, আজাদ উদ্দিন, আব্দুর রহমান সুমেল  আল মুমিন, আবির হাসান রানা, শেখ রেজাউল করিম হাসান, আব্দুল কাদির ইমন, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, অপরাজিত ঘোস, লন্টু গোপ রাজু, সুহেল তালুকদার,  রায়হান আহমদ, ইমন খান, তায়েফ খান, সালমান আহমদ, শাহিন আলম, রাসেল আহমদ, শুকুর আলী, মাহবুব হোসেন, স্বপন সরকার, মামুন আহমদ, নুরুল ইসলাম প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮