বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও বৃক্ষরোপন করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। পরে সাগরদিঘীর পাড়ে বৃক্ষরোপন করা হয়।
এসময় সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০




