সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিমকার্টের আইনজীবী মো. কামরুজ্জামান সেলিম ইংল্যান্ডের অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে ব্যারিষ্টার এট-ল ডিগ্রী অর্জন করেছেন।
তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার দশগ্রাম নোওয়াগাও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক ওসমান গণির ছেলে। তিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক কার্যকরী কমিটির (২০১৩-১৪) সদস্য ছিলেন।
সেলিম তার এ সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন। তিনি আগামীতে দেশ ও জাতির কল্যাণে নিজের প্রতিভার সর্বোচ্চটুকু নিবেদনের আকঙখা ব্যক্ত করে জানান, দেশের জন্য অতীতে যেমন কাজ করেছি, আগামীতেও নিজের সর্বোচ্চ সক্ষমতাটুকু নিবেদন করতে চাই।
তিনি তার ভবিষ্যৎ সাফল্যের জন্য গোয়াইনঘাট উপজেলাবাসী, সিলেটের সর্বস্থরের জনসাধারণ এবং দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/আইএ/এসডি-৩৩




