সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তেরা মিয়া (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলার খাউয়াজুড়ি হাওর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তেরা মিয়া উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের আলী আকবরের ছেলে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, তেরা মিয়া সকালে মাছ ধরতে হাওরে যান, একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এলে বাড়ি ফিরতে থাকেন। ফেরাত পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহালের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/এসকে/এসডি-০১




