যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা ‘গ্রাম জিপি’র আয়োজনে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বুড়িধর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বন্যার্ত ২৫০টি পরিবারের মধ্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া পানি বিশুদ্ধকরণ বড়ি ও খাবার সেলাইন বিতরণ করা হয়।
ফ্রি চেকআপ এবং ঔষধ, স্যালাইন বিতরণ কার্যক্রম পরিচালনা করেন গ্রাম জিপি-র ম্যানেজিং ডিরেক্টর আহমেদ রেজাউল করিম জুবায়ের।
এসময় চিকিৎসক, নার্স, গ্রাম জিপি ক্লিনিক ম্যানেজার এবং বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান মো. মামুন আহমদ, গ্রাম জিপির কো-অর্ডিনেটর জুবেল আহমেদ, হেমন্ত শাহা, আকাশ তালুকদারসহ স্বেচ্ছাসেবক টিম সাথে ছিলেন।
বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।
চিকিৎসক হিসেবে রোগীদের পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন ডা. তাউসিফ আহমদ, ডা. মো. রেজাউল করিম।
যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা বাংলাদেশ রুরাল প্রাইমারী হ্যাল্থ ইনিসিয়েটিভ (বি.আর.পি.এইচ.আই) -এর গ্রাম জিপি ক্লিনিক বাংলাদেশের গ্রামীণ জনপদের সকল শ্রেণকপেশার মানুষদের স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮




