মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ সুরমায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 


বুধবার উপজেলার ছোট লুলা বিলে মোবাইল কোর্ট পরিচালনাকালে ছয়টি কারেন্ট জাল (প্রায় ১০০০ মিটার) জব্দ করা হয়। পরে তা জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা। এসময় উপজেলার মৎস্য দপ্তরের কর্মকর্তা ও মোগলাবাজার থানা পুলিশ এর একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০