সুনামগঞ্জের দোয়ারাবাজারে কিশোর গ্যাং কর্তৃক শারীরিক নির্যাতনে গুরুতর আহত হয়েছে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে স্থানীয় বাগানবাড়ি-রিংকু বর্ডারহাট এলাকায়। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

 


অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের নোয়াডর গ্রামের রফিকুল ইসলামের বুদ্ধি প্রতিবন্ধী পুত্র নজির হাসান (২৬) বাগানবাড়ি-রিংকু বর্ডারহাট হতে বাড়ি ফেরার পথে এলাকার বহুল আলোচিত কিশোর গ্যাং লিডার স্থানীয় ধর্মপুর গ্রামের ইউপি সদস্য মনিরুল ইসলাম নান্টুর পুত্র জিয়াম হোসেন ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান গংরা তাকে (প্রতিবন্ধী নজির হাসানকে) বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। 

 

উল্লেখ্য, ইউপি সদস্যপুত্র জিয়াম হোসেন দীর্ঘদিন ধরে কথিত কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছে।

 

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, মারধরের ঘটনায় প্রহৃত প্রতিবন্ধীর মা নাজমা আক্তার বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সিলেটভিউ২৪ডটকম/তাই/ইআ