সিসিকের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলীর মাতা ইন্তেকাল করেছেন।

 


শুক্রবার দুপুর ২ টা ১৫ মিনিটে শেখঘাটস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

 

মৃত্যুকালে ছেলে, মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

শুক্রবার বাদ এশা শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।মরহুমের রূহে মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে কাজিরবাজার মৎস্য আড়ৎদার কল্যান সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম৷

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯