বাহরাইনে বসবাসরত বাংলাদেশি বংশধর আমিরা সৈয়দের সাফল্য অর্জন বাহরাইনের জাতীয় পত্রিকা গাল্ফ ডেইলি নিউজসহ বিভিন্ন গনমাধ্যমে এখন উঠে এসেছে।

 


প্রকাশিত সংবাদে ইন্ডিয়ান স্কুল শিক্ষা বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) কর্তৃক এস এস সি (২০২১-২২ইং) শিক্ষা বর্ষের ফলাফল প্রকাশিত হয়, এতে বাংলাদেশী শিক্ষার্থী আমিরা সৈয়দ সর্বোচ্চ ৯৮.২ পয়েন্ট পেয়ে  ইবনে আল হাইথাম ইসলামিক স্কুলে প্রথমস্থান অর্জন করেন। CBSE বোর্ড নিয়ন্ত্রিত সকল প্রতিষ্ঠান থেকে সমগ্র বাহরাইনে আমিরা সৈয়দ তৃতীয়স্থানে রয়েছেন।

 

আমিরার এই অর্জনে তার পরিবার ও প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বাসিত, আমিরা ভবিষ্যতে একজন ডাক্তার হবেন এমনটাই স্বপ্ন দেখছেন সে ও তার পরিবার।

 

আমিরা সৈয়দ এর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সুলতান পুর গ্রামের সৈয়দ মোহাম্মদ লোকমানের মেজ মেয়ে।

 

সিলেটভিউ২৪ডটকম/এএ/এসডি-১০