জকিগঞ্জের বিশিষ্ট সমাজসেবক পৌর এলাকার পুরাতন সাব রেজিস্টার অফিস সংলগ্ন চৌধুরী বাড়ী নিবাসী ও জকিগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি, আল মজিদ এবং এলাহি কমপ্লেক্সের সত্ত্বাধিকারী আব্দুল ওয়াদুদ চৌধুরী ছাবু ( ৬০) আর নেই। (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে আক্রান্ত ছিলেন। 

শুক্রবার (২৯ জুলাই) বেলা ২টায় সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


তার মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন স্বজনেরা। তারা জানান, আজ শুক্রবার রাত ১০টায় নিজ বাড়ির সম্মুখে তার 
মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 

মৃত্যুকালে তিনি ২ ছেলসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। জীবদ্দশায় তিনি মসজিদ, মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তাছাড়াও এলাকার বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
 

সিলেটভিউ২৪ডটকম/হাসিব/জেপি