চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামাই এসোসিয়েশন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামাই এসোসিয়েশন অব ইউকে’র উদ্যোগে সাম্প্রতিক বন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ক্ষতিগ্রস্ত গৃহ মেরামতের জন্য অসহায় পরিবারের মধ্যে নগদ ৬ লক্ষাধিক টাকা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) সালুটিকর কলেজ মিলনায়তনে উপকারভোগীদের মধ্যে উক্ত টাকা বিতরণ করেন সিলেটের পুলিশ সুপার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামাই এসোসিয়েশনের আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামাই এসোসিয়েশনের সদস্য ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু তাহের মো. শোয়েব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামাই এসোসিয়েশনের সদস্য ও গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মো. আব্দুল হান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামাই এসোসিয়েশন এর সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদ মনোয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামাই এসোসিয়েশনের দপ্তর সম্পাদক সাইফ উদ্দিন আহমেদ সাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামাই এসোসিয়েশনের সহ দপ্তর সম্পাদক দাউদ আব্দুল্লাহ লিটন, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল ইসলাম, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খান, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
এ সময় গোয়াইনঘাট উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহ মেরামতের জন্য নগদ ১০ হাজার টাকা করে ৫৫ জনকে এবং নগদ ৫ হাজার টাকা করে ৫০ জনকে অনুদান দেওয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/জেপি




